সুন্দরবনে বাঘের আক্রমণে কৃষক আহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২০ পিএম

সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের আক্রমণে এক কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাগেরহাট জেলা হাসপাতালে আহত কৃষকের পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, আহত ফজলু গাজীর (৬২) বাড়ি শরণখোলার উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামে।

ফজলুর স্ত্রী ফিরোজা বেগম বলেন, তাদের বাড়ি সুন্দরবনের একদম কাছেই। গত মঙ্গলবার সকালে তাদের একটি গরু ছাড়া পেয়ে শুকিয়ে যাওয়া ভোলা নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে। বেলা ১১টার দিকে ওই গরু আনতে অন্য পাড়ে যান তার স্বামী।

হাসপাতালে চিকিৎসাধীন ফজলু গাজী বলেন, বনের কিছুটা ভেতরে গিয়ে গরুর দেখা পান তিনি। গরু নিয়ে ফেরার সময় কিছু একটা দৌড়ে আসার শব্দ পেলে সাথে সাথে জোরে চিৎকার দেন তিনি।

এসময় খালে দুই নৌকায় ১০-১২ জন মাছ ধরছি। ফজলুর চিৎকার শুনে তারা সবাই ছুটে আসে। এর মধ্যে বাঘ এসে আক্রমণ করে ও সবার হাঁক-ডাক শুনে আবার বনে চলে যায়। 

তবে ফজলু গাজী জানান, বনে প্রবেশের পাস করা হয়নি বলে ভয়ে কাউকে কিছু জানাননি তিনি। স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে বাড়িতে দুই দিন চিকিৎসার পর বৃহস্পতিবার এক চিকিৎসকের পরামর্শে তিনি জেলা হাসপাতালে ভর্তি হন। 

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ের ক্ষত অনেক বেশি। সেখানে গভীর গর্ত হয়ে গেছে। পরিবারটি অনেক দরিদ্র, চিকিৎসার ব্যয় মেটানোও তাদের জন্য কঠিন। তাকে ভর্তি করে হাসপাতাল থেকে সব ধরনের সেবা দেয়া হচ্ছে। শনিবার তার পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হবে।

আরও পড়ুন: সিরাজগঞ্জ আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, ১৩ গাড়িতে অগ্নি সংযোগ

তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বন বিভাগ। জানতে চাইলে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা শামসুল আরেফীন জানান, তিনি লোক মারফত বাঘের আক্রমনের বিষয়টি জানতে পেরেছেন। হয়তো অবৈধভাবে বনে প্রবেশ করায় তাদের কিছু জানাননি ওই কৃষক। বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর