নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়িয়েছে রাশিয়া-ইরান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৭ পিএম

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় আগেই নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন শুরু করেছিল মস্কো-তেহেরান। এবার দেশ দু'টি নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন আরও বাড়াবে বলে জানিয়েছেন রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। 

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে রুদেনকো বলেন, দুই পক্ষ এরইমধ্যে ব্যাংকিং খাতে সহযোগিতা বাড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা জাতীয় মুদ্রার মাধ্যমে ইরানের সাথে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রাখব। ২০২১ সালে জাতীয় মুদ্রায় লেনদেন হয়েছে শতকরা ৬০ ভাগের বেশি। ২০২২ সালেও এই ধারা অব্যাহত ছিল।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও ইরানের সাথে লেনদেনের ব্যবস্থা গড়ে উঠছে উল্লেখ করে তিনি জানান, জানুয়ারি মাসের শেষের দিকে রাশিয়া এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে পশ্চিমা সুইফট সিস্টেম বাদ দিয়ে ইরানের সাথে আন্তঃসীমান্ত লেনদেন সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন: পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

গত বছর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক খাতে সহযোগিতা বেড়েছে। ২০২২ সাল জুড়ে ইরান ও রাশিয়া বিভিন্ন চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছে। এর আওতায় দুই দেশ গ্যাস টারবাইন এবং বিমানের বিভিন্ন যন্ত্রাংশ লেনদেন হচ্ছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের খবরের বলা হয়েছে, মস্কো ও তেহরানের মধ্যে গত বছর শতকরা ১৫ ভাগ বাণিজ্য বেড়েছে। এতে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬০ কোটি ডলার। 

অন্যদিকে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইইইউতে অন্য দেশগুলোর মতো ইরানও যুক্ত হয়েছে। এর ফলে ইরান অন্য সদস্য দেশগুলোর সঙ্গে বিনা বাধায় ব্যবসা বাণিজ্য করতে পারবে।


একাত্তর/আরবিএস  

রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর