নিখোঁজের দুইদিন পর মিললো স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক স্কুল ছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাবাসপুর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত আকাশ মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার ভ্যানচালক নাসির মোল্লার ছেলে। সে সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। 

নিহতের মামা সূর্য জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আকাশের বাবা ভ্যান বাড়ীতে রেখে মাঠে ঘাস কাটতে যান। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়।

এরপর সে আর ফিরে না আসায় পাংশা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে সোমবার সকালে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা। 

রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সোমবার সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোঁজ আকাশ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

এ ব্যাপারে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/এসজে

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর