মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা, সৎ মা ও প্রেমিকের যাবজ্জীবন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ পিএম

রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎ মা ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, হাফশিয়া বেগম (৩০) ও তার প্রেমিক খোরশেদ মোল্লা (৫০)। দন্ডপ্রাপ্ত দু'জনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে।

আদালত সুত্রে জানা যায়, গত ২০১৩ সালে ২২ অক্টোবর রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের ছাত্রী মর্জিনা কলেজ থেকে বাড়িতে ফিরে সৎ মা হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদকে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তখন হাফশিয়া ও খোরশেদ দু'জন মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মর্জিনাকে। পরে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

আরও পড়ুন: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামি করে ওই দিনই রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আসামি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট জাহিদ হোসেন বলেন, আমরা এই ব্যাপারে উচ্চ আদালতে যাবো। সেখানে ন্যায় বিচার পাবো বলে আশা করছি। 

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে যে রায় প্রদান করেছে এতে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।  


একাত্তর/আরবিএস

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর