ভারত জানে না তার লোকসংখ্যা কত!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৩ পিএম

ভারত দুই মাসের ভেতর ১৪০ কোটির বেশি জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়ার পথে থাকলেও দেশটির সরকার জানে না তার লোকসংখ্যা আসলে কত।

দীর্ঘ সময় ধরে জনগণনা করতে না পারা ভারতের জনসংখ্যার ওই হিসাব বিভিন্ন সংস্থার অনুমিত। খবর রয়টার্সের।

দেশটি প্রতি দশ বছর পরপর আদমশুমারি করে। হিসেব অনুযায়ী, ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারীর কারণে তা দেরি হয়। আর এখন এটি প্রযুক্তি ও সরঞ্জামগত সীমাবদ্ধতায় আটকা পড়েছে, সেসব পেরিয়ে লোক গণনা দ্রুত শুরু করা যাবে, এমন কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না।

কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষিতের হার, অভিবাসনের ধরন, শিশুমৃত্যুর হার সংক্রান্ত সর্বশেষ তথ্য পাওয়া উপায় আদমশুমারি; তাতে দেরি হওয়ায় তা বিশাল অর্থনীতির দেশটির সামাজিক ও অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা তৈরিতে প্রভাব ফেলছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

আদমশুমারির তথ্যকে ‘অপরিহার্য’ অ্যাখ্যা দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্সের ফেলো রচনা শর্মা বলেছেন, ভোগ ব্যয় জরিপ ও পর্যায়ক্রমিক শ্রমশক্তি সংক্রান্ত জরিপের মতো কাজগুলো আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করেই করা হয়।

আদমশুমারির হালনাগাদ তথ্যের অনুপস্থিতিতে এখন এই কাজগুলো করা হচ্ছে দশক পুরনো তথ্যের ওপর ভিত্তি করে, যে কারণে এতে যে ধারণা পাওয়া যাচ্ছে, তা বাস্তবতার চেয়ে অনেক অনেক দূরের, বলেছেন তিনি।

ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি ব্যয়ের ক্ষেত্রে যে অনুমিত হিসাব ও ধারণা ব্যবহৃত হচ্ছে, তা ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করেই করা হচ্ছে।

ওই বছরই দেশটিতে সর্বশেষ আদমশুমারি হয়েছিল।

মন্ত্রণালয়টির এক মুখপাত্র বলেন, তাদের দায়িত্ব কেবল সম্ভাব্য সেরা যা যা হতে পারে তা সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ, আদমশুমারির প্রক্রিয়া নিয়ে তারা কোনো মন্তব্য করতে পারেন না।

দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচকরা অভিযোগ করেছেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে বেকারত্বের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল তথ্য আড়াল করার জন্য আদমশুমারি বিলম্ব করছে সরকার।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, এই সরকার প্রায়ই তথ্যের সাথে তাদের বিরোধিতার বিষয়টি দেখিয়েছে। কর্মসংস্থান, কোভিডের মৃত্যু ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে, আমরা দেখেছি মোদি সরকার সমালোচনামূলক পরিসংখ্যান লুকিয়ে রাখতে কতোটা পছন্দ করে।’

আরও পড়ুন: দক্ষিণ এশিয়া যে কারণে বড় ভূমিকম্পের ঝুঁকিতে

অবশ্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল এই অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমি জানতে চাই, কীসের ভিত্তিতে তারা এটা বলছে। কোন সামাজিক প্যারামিটারে আমাদের নয় বছরের পারফরম্যান্স তাদের ৬৫ বছরের পারফরম্যান্সের চেয়ে খারাপ?


একাত্তর/আরএ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর