নতুন শিক্ষাক্রমে পাঁচদিন পাঠদান: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১১ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে পাঁচদিন পাঠদান করা হবে।

শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। গতবছর আমাদের শিক্ষাক্রমে ৬ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হয়েছে। যখন বিদ্যুৎ সঙ্কট ছিলো তখন আমরা ৫ দিন পাঠদান করেছি। নতুন শিক্ষাক্রমেও ৫ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হবে।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কারিগরি বিভাগে পূর্ববর্তী ১০ বছর কোন শিক্ষক নিয়োগ হয়নি। গত ৪ বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। এদিকে, সবসময়ই কোন না কোন শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হচ্ছে। সে অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগ করি।

আরও পড়ুন: শিক্ষাঙ্গনে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না

নিয়োগ প্রক্রিয়া খুব সহজ নয়। এ মুহূর্তে আমাদের কোন শিক্ষক সঙ্কট নেই। কোথাও পদ শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে, যোগ করেন শিক্ষামন্ত্রী।


একাত্তর/আরএ

পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর