করাচিতে পুলিশপ্রধানের কার্যালয়ে জঙ্গি হামলায় নিহত ৯

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩২ পিএম

পাকিস্তানের করাচিতে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনায় পাঁচ জঙ্গিসহ নয়জন নিহত হয়েছেন। বাকি চারজন পুলিশ ও রেঞ্জার্স সদস্য। এ হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে করাচির শারিয়া ফয়সাল এলাকায় পুলিশপ্রধানের কার্যালয়ে হামলা চালায় বন্দুকধারীরা। এরপর প্রায় চার ঘণ্টার এক অভিযান চালিয়ে পাঁচতলা ভবনটি জঙ্গিমুক্ত করে পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা। খবর: জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে অন্তত তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। এছাড়া দুইজন গুলিতে নিহত হয়েছেন। হামলার ঘটনায় রেঞ্জার্স (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। প্রায় চার ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না। পুলিশপ্রধানের কার্যালয়ের আশপাশে বেশ কয়েকটি ভবনে পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা থাকতেন। 

নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে পুলিশপ্রধানের কার্যালয়ে প্রবেশ করেছিল।

এদিকে, নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন: সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলা, নিহত ৫৩

এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, শুধু শোকপ্রকাশ নয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর