আফগানিস্তানে গর্ভনিরোধক বড়ি নিষিদ্ধ করলো তালেবান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮ পিএম

আফগানিস্তানের দুটি শহরে গর্ভনিরোধক বিক্রি বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তাদের দাবি, মুসলিম জনসংখ্যাকে নিয়ন্ত্রণের জন্য এটি পশ্চিমা ষড়যন্ত্র।

তালেবানের যুক্তি, শরিয়ত আইনে গর্ভনিরোধক বড়ির ব্যবহারকে হারাম বলে উল্লেখ করা হয়েছে। সরকারিভাবে এই নিয়ে অবশ্য কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তালেবানরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীদের হুমকি দিচ্ছে। জন্মনিয়ন্ত্রণ ওষুধ দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। 

তবে এনিয়ে কোন সরকারি নির্দেশিকা নেই। ব্যবসায়ীরা বলেন, নিয়মিত কাবুলের সব ফার্মেসি নজরদারি করা হচ্ছে। এসব পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছেন তারা। 

এক ধাত্রী বলেন, তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে পশ্চিমা ধারণা প্রচারের অনুমতি নেই বলে তাকে জানানো হয়েছে।

তালেবান সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন উদ্বাস্তু মন্ত্রী শবনম নাসিমি। তিনি টু্ইটে লেখেন, গর্ভনিরোধক বড়ির ব্যবহার নারীর অধিকার। তা কেড়ে নেয়া অনৈতিক।

এদিকে, তালেবান ফতোয়া জারি হতেই হু হু করে বাড়তে শুরু করেছে গর্ভনিরোধক বড়ির দাম। দেশের বেশ কিছু জায়গায় এই ওষুধের কালোবাজারি শুরু হয়েছে বলেও খবর মিলেছে। 

আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ফতোয়া জারি করেছে তালেবান। এর আগে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা গিয়েছে তাঁদের। 

শুধু তাই নয়, প্রকাশ্যে বেত্রাঘাতের মতো সাজাও দিয়েছে তালেবান। চুরির অপরাধে কান্দাহারে স্টেডিয়ামের মধ্যে প্রকাশ্যে বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়। নিষিদ্ধ হয়েছে নারী শিক্ষাও।


গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর