গুলশানে আগুন: ধোঁয়ায় অসুস্থ দুইজন বার্ন ইনস্টিটিউটে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদেরকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া দুইটায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

তারা হলেন নিউ এইজ গ্রুপের আশুলিয়ার গার্মেন্টস ফ্যাক্টরির ম্যাসেন্জার মোশা সিকদার (৩৩) ও ঐ ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকের গাড়িচালক রওশন আলী (৩৫)। 

মোশা সিকদার জানান, তিনি থাকেন আশুলিয়ায়। ঐ ভবনের ১০ তলার বাসিন্দা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বাসায় স্যাম্পল দিতে গিয়েছিলেন তিনি।

বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার নুরে আলম বাবু জানান, গুলশানের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুইজন এসেছেন। তাদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান দুই নম্বরের ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভবনটি থেকে শিশুসহ ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আগুন থেকে বাঁচতে ভবনটি থেকে লাফিয়ে পড়ে আহত একজনের মৃত্যু হয়েছে।


একাত্তর/এসজে 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর