যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বার্ষিক ‘স্টেট অব দ্য নেশন’ ভাষণে এ ঘোষণা দেন তিনি। খবর: রয়টার্স।

এ ভাষণে পুতিন বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ চুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি। আমরা জানতে পেরেছি, ওয়াশিংটন পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে চিন্তা করছে। এ জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক কর্পোরেশনের উচিত নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া। তবে আমরা কখনোই প্রথমে এ পরীক্ষা চালাবো না। তবে যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায়, তবে রাশিয়া বসে থাকবে না। 

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুধু নিউ স্টার্ট চুক্তিই কার্যকর ছিল। ২০১০ সালে এ চুক্তি হয়। পরে ২০২১ সালে চুক্তির মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়িয়েছিল দেশ দুইটি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া সর্বোচ্চ এক হাজার ৫৫০টি দূরপাল্লার পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে।

এর আগে, পুতিন বলেন, রাশিয়াকে ধ্বংসে পশ্চিমারা বিশ্বযুদ্ধে উসকানি দিচ্ছে। বৈশ্বিক যুদ্ধে মস্কোকে পরাজিত করা যাবে- এমন ভুল বিশ্বাসে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু রাশিয়াকে পরাজিত করা অসম্ভব।

প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রাশিয়ার বছরব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, যুদ্ধ করার জন্য রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি যুদ্ধে নিহতদের পরিবারের ব্যথা বুঝি। রাশিয়া যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছিল। 

তিনি বলেন, ইউক্রেনের জনগণ কিয়েভ সরকার ও তার পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়েছে, যারা রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে এই দেশটিকে কার্যকরভাবে দখল করেছে।

আরও পড়ুন: শান্তি প্রতিষ্ঠায় পশ্চিমা প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি: পুতিন

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তারা স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংঘর্ষে রূপান্তর করতে চায়, আমরা এটা বুঝতে পারি ও সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। রাশিয়া কখনই তার সমাজকে বিভক্ত করার পশ্চিমা প্রচেষ্টার কাছে নতি স্বীকার করবে না। বেশিরভাগ রাশিয়ানই যুদ্ধ সমর্থন করছেন।


একাত্তর/জো 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর