নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৫ পিএম

কুমিল্লার লাকসামে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফেনীর সোনাগাজী উপজেলার পালগিরির আবু আহাম্মদ মিয়া। রায় ঘোষণার সময় তিনি এজলাসে উপস্থিত ছিলেন। 

তিনি আরও জানান, ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লাকসাম নশরতপুর বেলতলা এলাকায় ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন আসামি আবু আহাম্মদ মিয়া। 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার

ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার পর আসামি আবু আহাম্মদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর