মালানের সেঞ্চুরিতে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম

মাত্র ২১০ রান টার্গেট দিয়েও দাপুটে বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ইংলিশ ওপেনার ডেভিড মালানের অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে ৩ উইকেটের জয় পেল ইংল্যান্ড। তাতেই সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। শুরুতে নেমে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নেমে ৮ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের ষষ্ঠ বলেই ওপেনার জেসন রয়কে সাজঘরে পাঠান সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ৪ রান করেনে রয়। দ্বিতীয় উইকেটে খেলতে নামা ফিল সল্টকে ১২ রানে বোল্ড করেন তাইজুল। জেমস ভিঞ্চ আউট হন ৬ রানে। এবারও ঘাতক তাইজুল।

চতুর্থ উইকেটে নেমে সুবিধা করতে পারেননি দলনেতা জস বাটলারও। তাসকিন আহমেদের করা বলে ৯ রানে আউট হন তিনি। এরপর পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেন উইল জ্যাকস ও ডেভিড মালান। দুজন মিলে গড়েন ৩৮ রানের জুটি। ৩১ বলে ২৬ রানে ফেরেন জ্যাকস।

এরপর মঈন আলিকে নিয়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন ওপেনার ডেভিড মালান। কিন্তু টিকতে পারেননি সঙ্গী মঈন আলি। আউট হন ১৪ রানে। ক্রিস ওকসের ব্যাট থেকে এসেছে ৭ রান। পরে আর উইকেট হারাতে হয়নি। আদিল রশিদকে নিয়ে জয় নিশ্চিত করেন ডেভিড মালান। ব্যক্তিগত শতক পূরণের পর ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর রশিদ অপরাজিত থাকেন ১৭ রানে।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার দলনেতা তামিম ইকবাল খান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কিন্তু ওপেনিং জুটিটা বড় করা হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকানোর পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন কুমার দাস। এদিকে আর পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেছেন তামিম। লিটন ৭ রান ও তামিম ২৩ রান করেন।

এরপর মুশফিকুর রহিমকে নিয়ে বড় জুটি গড়ায় ইঙ্গিত দেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশি। আউট হয়েছেন ১৭ রানে। আর সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান।

১০৪ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামলে নেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেট জুটিতে দুজনে তুলেন ৫৩ রান। ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন শান্ত। তার ইনিংস থামে ৫৮ রানে। আর ৩১ রান করেছেন রিয়াদ। এছাড়া আফিফ করেন ৯ রান। এছাড়া মিরাজ ৭, তাসকিন ১৪ ও তাইজুল ১০ রান করেন। আর শূন্যরানে অপরাজিত থাকেন মোস্তাফিজ।


একাত্তর/এআর

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর