বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৩:৩০ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলীতে যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বরগুনা ডিএসবি পুলিশের এসআই নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

ছুটি শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থেকে কর্মস্থল বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলী কলেজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মির্জাগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে কাঁঠালতলী কলেজের পশ্চিম পার্শ্বে পণ্ডিত বাড়ী সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এসআই নজরুল। তাকে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: শ্বশুরের পর নিপাহ ভাইরাসের উপসর্গে পুত্রবধূর মৃত্যু

নিহতের মরদেহ বাকেরগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর