কিশোর-কিশোরী ক্লাবে অনিয়ম, বরাদ্দের টাকা হরিলুট

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৪:৩৫ পিএম

হাজারো অনিয়মের অভিযোগ আসছে মহিলা অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প নিয়ে। কথা ছিলো সারাদেশের সাড়ে চারা লাখ কিশোর কিশোরী এসব ক্লাবে সংস্কৃতি চর্চা করবে। 

কিন্তু পাঁচ জেলার ৫০টিরও বেশি ক্লাব ঘুরে দেখা গেছে সরকারের বরাদ্দ নাস্তার তিনভাগের মাত্র একভাগ পায় ক্লাব সদস্যরা। কোন কোন এলাকায় বেশিরভাগ ক্লাব বন্ধ। 

কিশোর কিশোরীদের সাংস্কৃতিক বিকাশ, বাল্য বিয়ে রোধ, গান-আবৃত্তি ও ক্যারাটে শেখানোর জন্য ২০১৮ সালে মহিলা অধিদপ্তর একটি প্রকল্প গ্রহণ করে। 

সেই প্রকল্প অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চার হাজার আটশ’ তিরাশিটি ক্লাব স্থাপন করা হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয় সাড়ে ৫০০ কোটি টাকা। 

প্রতিটি ইউনিয়ন আর পৌরসভার একটি স্কুলে সপ্তাহে শুক্র-শনি ৩০ জন কিশোর কিশোরীকে এই ক্লাবে সাংস্কৃতিক নানা বিষয় শেখানোর কথা। 

প্রতিটি ক্লাবের জন্য একটি হারমোনিয়াম, তবলা, ক্যারাম, লুডু দাবাসহ পাঁচ হাজার টাকার বই ও সাময়িকী দেয়া হয়। গান-আবৃত্তি শেখানোর জন্য আছে দৈনিক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক।

প্রতি পাঁচ ক্লাবের জন্য একজন জেন্ডার প্রোমোটর। জেলার দায়িত্বে একজন ফিল্ড সুপারভাইজার। ক্লাব বেশি হলে সুপারভাইজার সংখ্যা জেলায় দুই জনও দেয়া হয়েছে। 

ক্লাব দেখভালে ৬৪ জেলায় সুপারভাইজারদের দেয়া হয়েছে ১২৮টি মোটরসাইকেল। যার জ্বালানি খরচও দেয়া হয় এই প্রকল্প থেকে।

image


প্রকল্পের মাঠ পর্যায়ের চিত্র দেখতে বরগুনা, পটুয়াখালী ও বরিশাল জেলা ভ্রমণে যায় প্রতিবেদক। সব জায়গাতেই গিয়ে দেখতে পাওয়া গেছে প্রকল্পের কাগজে ও বাস্তবেও ব্যাপক গড়মিল। 

শুক্র-শনি বেলা ৩-৫টা পর্যন্ত ক্লাব চালু থাকার কথা। বরগুনা সদরের পূর্ব গর্জনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা তিনটায় দেখা যায় ক্লাবের রুমে রাখা আছে স্কুল নির্মাণ সামগ্রী। 

বেলা সোয়া চারটায় পাশের ইউনিয়নের বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও ক্লাব বন্ধ পাওয়া যায়। অথচ কথা অনুযায়ী ক্লাব চালু থাকার কথা ছিলো। 

শুধু সদর উপজেলা নয় বরগুনা জেলার বেতাগী আমতলীসহ চার উপজেলার ২০টি ক্লাবে গিয়ে দেখা যায় বেশিরভাগই বন্ধ। 

আর যেগুলো খোলা আছে তাতে কাগজে কলমে ৩০ জনের নাম থাকলে বাস্তবে উপস্থিত খুবই কম। আর তাদের জন প্রতি ৩০ টাকার যে নাস্তা দেবার কথা সেটাও ১০ টাকার বেশি না। 

বরগুনা জেলার মহিলা বিষয়ক কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে তিনি তিনদিন অপেক্ষায় রাখেন। একদিন তার সুপারভাইজার, একটি ক্লাবের আবৃত্তি শিক্ষক ও অফিস সহকারী দেখা করেন। 

তাদের এই দেখা করতে আসা সন্দেহজনক মনে হলে গোপনে ক্যামেরায় তা ধারণ করা হয়। এ সময় তারা খবরটি প্রচার না করার জন্য প্রতিবেদনকে টাকা দিতে চায়।

পরবর্তীতে বরগুনা জেলা কর্মকর্তাকে পাওয়া গেলে তিনি পেটের সমস্যার কারণে দেখা করতে পারেননি বলে জানিয়ে দেন এই প্রতিবেদককে। 

image


একই অবস্থা পটুয়াখালী জেলার ক্লাবগুলোতে। সেখানেও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে গেলে তিনিও পেটখারাপের কারণে বক্তব্য দিতে পারবেন না বলে জানান। 

ক্লাব ঠিক ভাবে পরিচালিত হয় কি-না তা দেখভালের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বছরে দুটি সভার জন্য দেশ জুড়ে বছরে ব্যয় হচ্ছে সাড়ে তিন কোটি টাকা।

কিন্তু বরগুনা সদরের ইউএনও এমন সভার কথা জানেই না। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওসার হোসেন জানান, তিনি কখনই সভায় যোগ দেয়ার কোন চিঠি পাননি। 

বরগুনা সদর ও বেতাগী দুই উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার সামনেই তিনি এসব কথা বলেন। একই সময় এই উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 

সিএমসি সভায় তাদেরও উপস্থিত থাকার কথা। অথচ তারা কেউ ক্লাব সম্পর্কেই জানেন না। কেন জানেন না, এমন ধরনের প্রশ্নের জবাবে জানান, জানানো হয় না, তাই জানেন না। 

প্রতিটি ক্লাবে ৩৫ জনকে ৩০ টাকা করে নাশতার জন্য পাঠানো হয়। অর্থাৎ ৪ হাজার ৮৮৩টি ক্লাবের একদিনের নাস্তার খরচ হয় অর্ধকোটি টাকার বেশি। 

মাসে আট দিনের নাস্তার জন্য দেয়া হয় চার কোটি দশলাখ টাকা। জেলার ফিল্ড সুপারভাইজারের দাবি নাস্তার জন্য দেয়া ২০ টাকা। কিন্তু স্কুলের শিক্ষকরা বলছেন নাস্তা দেয়া হয় দশ টাকার। 

ক্লাব বন্ধ ও সদস্যরা না আসলে নাস্তার টাকা তাহলে কোথায় যাচ্ছে? এর উত্তর জানতে একাত্তর প্রতিবেদক বরগুনা থেকে দেড়শ’ কিলোমিটার দূরের বরিশালের আগৈলঝড়া উপজেলায় যায়।

সেখানে গিয়ে দেখা গেলো এই উপজেলায় দেড় মাস ধরে ক্লাব কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি।

image


কিন্তু, হিসেব রক্ষক জানালেন কার্যক্রম না হলেও পুরো টাকাই খরচ দেখানো হয়েছে। এ নিয়েও কেই ক্যামেরার সামনে কথা বলতে আসতে রাজি হলেন না। 

এর বাইরেও দিনাজপুর কুড়িগ্রাম রাজবাড়ি ভোলা কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সাংস্কৃতিক উপকরণ কেনার নামে ২০২২ সালে সাড়ে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগও

একই বছর প্রকল্পের নাস্তা বাবদ বরাদ্দের চার কোটি টাকার মধ্যে ৯০ লাখ টাকার উত্তোলন নিয়েও অনিয়মের কথা বলা হয়েছে তাদের প্রতিবেদনে। 

এসব অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এসব বিষয়ে মহিলা অধিদপ্তরে গেলেও প্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক কথা বলতে রাজি হয়নি।

আরও পড়ুন: অস্থির ব্রয়লারসহ মাংসের বাজার, নতুন করে বাড়েনি মুদিপণ্য

বাধ্য হয়েই সহকারী প্রকল্প পরিচালকের সাথে আলোচনা গোপন ক্যামেরায় ধারণ করা হয়। তিনি এসব অনিয়মের জন্য লোকবল কম থাকার অজুহাত দেন।

প্রকল্পটি করার উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য। কিন্তু দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য যার সুফল পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। 


একাত্তর/এসজে

পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
বিগত সময়ে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বায়িত্বে এলে অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না উল্লেখ করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তবে দুর্নীতিবাজরা নিজ দলের...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর