ফিলিপাইনে গভর্নরসহ ছয়জনকে গুলি করে হত্যা

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:৫৪ পিএম

ফিলিপাইনে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে এক প্রাদেশিক গভর্নরসহ ছয়জন নিহত হয়েছেন। 

শনিবার (৪ মার্চ) দেশটির মধ্যাঞ্চলের নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ ঘটনা ঘটে। খবর: এএফপি। 

এক বিবৃতিতে পুলিশ জানায়, নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামোর ওপর অজ্ঞাত বন্দুকধারী আততায়ীরা হামলা চালালে তিনিসহ তার সাথে থাকা কিছু বেসামরিক ব্যক্তি বন্দুকধারীদের গুলিতে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পামপ্লোনা শহরে দেগামোর বাসভবনে এ গুলি চালানো হয়।

পুলিশের মুখপাত্র কিম লোপেজ গণমাধ্যমকে জানান, বেশ কয়েকজন বন্দুকধারী দেগামোর বাসভবনে প্রবেশ করে এবং এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। 

গত বছরের অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের পর দেগামো হলেন তৃতীয় রাজনীতিবিদ, যাকে গুলি করে হত্যা করা হলো। দেশটিতে প্রায়ই এমন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। সেই ধারাবাহিকতায় এবার প্রাদেশিক গভর্নর হত্যার ঘটনা ঘটল।

ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস তার রাজনৈতিক মিত্র দেগামোর হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেন।

গত ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট ভোট পুনঃগণনা শেষে দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশেরে গভর্নর হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

আরও পড়ুন: মমতাকে উৎখাতের হুমকি দিয়ে মাথা ন্যাড়া করেলেন কংগ্রেস নেতা

উল্লেখ্য, গত মাসে দেশটিতে আরও দুই রাজনীতিকের ওপর হামলা চালানো হয়। দক্ষিণাঞ্চলীয় প্রদেশে লানাও দেল সুরের গভর্নর মামিনতাল আদিয়ং ওই হামলায় গুলিবিদ্ধ হন। তবে তিনি সে যাত্রায় বেঁচে যান। কিন্তু এ ঘটনায় তার গাড়িচালক ও তিন পুলিশ সদস্য নিহত হন। একই মাসে উত্তরাঞ্চলের আপারি শহরের ডেপুটি মেয়র রোমেল আলামেদাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়।


একাত্তর/জো

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর