রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি, নেতা নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১২:০০ পিএম

একদিনের ব্যবধানে আবারও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত রোহিঙ্গা নাম সৈয়দ হোসেন। তিনি কুতুপালং ক্যাম্প-২ ডব্লিউ এর নেতা ছিলেন।

ক্যাম্পের এপিবিএন-১৪ এর কমান্ডিং অফিসার সৈয়দ হারুনুর রশীদ জানান, বুধবার সকালে দোকানে চা খাওয়ার সময় একদল দুর্বৃত্ত এসে হোসেনকে গুলি করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাফরের দাবি, ক্যাম্পে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। আধিপত্য বিস্তারের জেরেএই ঘটনা ঘটতে পারে। 

এদিকে সাধারণ রোহিঙ্গাদের দাবি, সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্যরা সৈয়দ হোসেনকে হত্যা করেছে।

আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: ঢামেকে ২০, বার্ন ইউনিটে ভর্তি ১১

গত প্রায় দেড় বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে মুখোমুখি অবস্থানে রয়েছে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসও। তাদের আধিপত্য বিস্তারের চেষ্টায় অনেক রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। এরমধ্যে নিহত হয়েছেন অনেক নিরীহ রোহিঙ্গাও। 

এর আগে মঙ্গলবার গভীর রাতে জেলার উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৯ সি/৩ ব্লকে গুলির ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতার নাম নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস। তিনি ওই ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।

 

একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর