ঢাকায় বিস্ফোরণ: ঢামেকে ২০, বার্ন ইউনিটে ভর্তি ১০

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০২:০২ পিএম

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুইশ’র বেশি মানুষ।

ওই বিস্ফোরণের ঘটনায় বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ২০ জন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে ১১ জন ভর্তি করা হয়। 

বুধবার (৮ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কাওসার হামিদ। 

তিনি জানান, ঘটনার পর পর শতাধিক আহত ব্যক্তি ঢামেকে চিকিৎসা নিতে আসেন। তবে অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাদের চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

তবে একটি শঙ্কার কথাও জানিয়েছেন কাওসার হামিদ। তিনি জানান, বার্ন ইন্সটিটিউটে ভর্তি থাকা ১১ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজনের শরীর ৯৪ শতাংশ এবং আরেকজনের ৮০ শতাংশই পুড়ে গেছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যে ১৬টি মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। 

অপরদিকে বার্ন ইউনিটে ভর্তি একজনের আগুনের ক্ষত না থাকায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮, উদ্ধার কাজ আপাতত স্থগিত

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। তাদের মধ্যে ৯০ জনকে ঢামেকের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওই বিস্ফোরণ কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর