দেশে সড়ক দুর্ঘটনার ৪০ ভাগ মৃত্যু মোটরসাইকেলে

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৮:০৩ পিএম

সারা দেশে গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন, একই সময়ে আহত হয়েছেন ৭১২ জন। 

নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অপরদিকে মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ মানুষ পথচারী।

বুধবার (৮ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশন গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলা হয়, ফেব্রুয়ারিতে সারা দেশে ৪৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে ২৩টি দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে ৫৪ জন নারী ও ৬৮ শিশু রয়েছে।

তাদের তথ্যে উঠে আসে, ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় ১০৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৪ দশমিক ৭৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮৩টি। এতে নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৬৮ শতাংশ।

একই সময়ে ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত ও ৩০ হাজার লিটার জ্বালানি তেল নষ্ট হয়েছে। আর ৯টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত ও সাত জন আহত হয়েছে।

গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৩টি দুর্ঘটনায় ১২১ জন নিহত হয়েছেন। রাজধানীতে ২৩টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।


একাত্তর/এআর

ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে ৭৫৮৪ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। যা মোট নিহতের ৩৬.২৯ শতাংশ। 
২০২৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৯ হাজার ১১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ছয় শতাংশ বেশি।
ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর