কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৯:৫৫ পিএম

কুমিল্লা নগ‌রের মোগলটু‌লি এলাকায় বিশেষ অভিযানে দুই রাউন্ড গু‌লিভ‌র্তি হাতে তৈরি বিশেষায়িত একটি দোনলা পিস্তলসহ সন্ত্রাসী মো. সামছু‌দ্দিন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে ডি‌বি পু‌লি‌শ। 

বৃহস্পতিবার (৯ মার্চ) রা‌তে কু‌মিল্লা জেলা ডি‌বি পু‌লি‌শের অভিযানের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌জেশ বড়ুয়া। 

তিনি জানান, গোপন তথ্যের ভি‌ত্তি‌তে কুমিল্লা নগরের মোগলটুলি এলাকার সামছু‌দ্দি‌নের বসতবা‌ড়ি‌তে ডি‌বি পু‌লিশের এক‌টি দল অভিযান চালি‌য়ে সন্ত্রাসী মো. সামছু‌দ্দিনকে (৪৮)‌ গ্রেপ্তার ক‌রে। এসময় তার শোয়ার খা‌টের উপর বা‌লি‌শের নিচ থে‌কে এক‌টি হা‌তে তৈরি বি‌শেষা‌য়িত দোনালা পিস্তল ও দুই রাউন্ড গু‌লি উদ্ধার ক‌রে পু‌লিশ।     

আরও পড়ুন: পাওনা টাকার দ্বন্দ্বে শিশু অপহরণ ও হত্যা, আটক তিন

ওসি আরও জানান, গ্রেপ্তার সামছু‌দ্দিন নগ‌রের ৫নং ওয়া‌র্ডের মোগলটু‌লির মোসলেম উদ্দিনের ছে‌লে। এর আগেও বেশ ক‌য়েকবার অস্ত্র-গু‌লি নি‌য়ে গ্রেপ্তার হ‌ন তিনি।   

ডি‌বি পু‌লিশ জানায়, উদ্ধার করা পিস্তল‌টি দেশীয় তৈরি একটি বিশেষায়িত দোনলা পিস্তল (ডাবল ব্যারেল ও ডাবল ট্রিগার)। এ ব্যাপারে কু‌মিল্লা কোতয়ালী থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। 


একাত্তর/এসজে

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচজন মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাং প্রতিরোধে ধারাবাহিক অভিযানের পঞ্চম দফায় ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাঁচ দফায় জেলাজুড়ে মোট আটকের সংখ্যা দাড়ালো দুই হাজার ৩৫ জনে। পাশাপাশি নগরীর আলোচিত কিশোর শাহাদাত...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর