পাওনা টাকার দ্বন্দ্বে শিশু অপহরণ ও হত্যা, আটক তিন

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৮:৫৩ পিএম

সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। 

বুধবার (৮ মার্চ) সকালে টংগাবাড়ি এলাকায় সড়কের পাশের একটি ড্রেন থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধারের পর রাতে তাদের ওই এলাকা থেকে আটক করা হয়।

জানা গেছে, নিহত শিশু তানভীর টংগাবাড়ি এলাকার মো. সোলায়মানের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র। আর আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (২০), মো. সাকিব হোসেন (২৬) ও মো. তামজিদ আহমেদ (১৪)। তারা সবাই আশুলিয়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার হোসেনের কাছে তানভীরের বাবা সোলায়মান টাকা পেতেন। তিনি দীর্ঘদিন ধরে সে পাওনা টাকা পরিশোধ করছিলেন না। সম্প্রতি পাওনা টাকা চাইতে আনোয়ারের বাড়িতে যান সোলায়মান। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে আনোয়ার ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে সোলায়মানের ছেলে তানভীরকে অপহরণের পরিকল্পনা করেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে গত মঙ্গলবার (৭ মার্চ) আনোয়ার ও তার সহযোগীরা কৌশলে তানভীরকে জমি দেখানোর কথা বলে সড়কের পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর তানভীরকে শ্বাসরোধে ও তার মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে শিশুটির মরদেহ বস্তায় ভরে টংগাবাড়ি এলাকার সড়কের পাশের ড্রেনে ফেলে দেওয়া হয়। 

র‍্যাব বিজ্ঞপ্তিতে আরও জানায়, বুধবার (৮ মার্চ) মুঠোফোনে তানভীরের বাবা সোলায়মানের কাছে অজ্ঞাতনামা পরিচয়ে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় সকালেই সোলায়মান আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও র‍্যাব-৪-এ লিখিত অভিযোগ দেন। এদিকে, দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ড্রেন থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে র‍্যাব।

আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুনে পুড়ে জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু

র‍্যাব-৪ সিপিসি-২’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন শিশুটিকে অপহরণ ও হত্যার বিষয়টি স্বীকার করেছেন। প্রাথমিকভাবে অপহরণ, হত্যাকাণ্ড ও মুক্তিপণ চাওয়ার বিষয়ে সম্পৃক্ততা থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর