চাকরির প্রলোভনে দুই তরুণীকে ভারত পাচার, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৫:৪৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে শ্যামলী রানী (১৭) ও শিলা রানী (১৭) নামের দুই তরুণীকে ভারতে পাচারের মামলায় প্রধান আসামী নবী হোসেন মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) সকালে জেলার সোনারগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) আতাউর রহমান জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি উপজেলার ভুলতা এলাকা থেকে শ্যামলী রানী ও তার বান্ধবী শিলা রানীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে একটি চক্র অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তাদের খুঁজে না পেয়ে এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেন তাদের পরিবার।

পরে গত ২৪ জানুয়ারি ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে নিখোঁজ শ্যামলী তার মাকে ফোনে তাদের অপহরণের পর ভারতে পাচারের বিষয়টি জানান।

তিনি আরো জানান, অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সোনারগাঁ এলাকার হাশেম আলীর ছেলে নবী হোসেন মোল্লা ও আইজা মিয়ার ছেলে জাকির হোসেন তাদের পাচার করেছেন। বর্তমানে তারা ভারতের পশ্চিম বঙ্গের বনগাঁও এলাকায় রয়েছে।

আরও পড়ুন: ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ

এ ঘটনায় ২৫ জানুয়ারি শ্যামলীর মা মুক্তা রানী রায় বাদী হয়েছে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার সকালে সোনারগাঁ থেকে প্রধান আসামী নবী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী হোসেন দুই নারীকে টাকার বিনিময়ে ভারতে পাচার করার কথা স্বীকার করেছেন। আটককৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর