তিন দিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৩:৪০ পিএম

উত্তর কোরিয়া মঙ্গলবার (১৪ মার্চ) স্বল্পপাল্লার আরও দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। 

পিয়ংইয়ং গত তিন দিনে দ্বিতীয় দফায় এবং গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড়ো যৌথ মহড়া শুরুর পর প্রথমবারের মতো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। খবর আল-জাজিরার। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামরিক বাহিনী দক্ষিণ হোয়াংহাই প্রদেশের জঙ্গিয়ন থেকে পূর্ব সাগরে উৎক্ষেপিত স্বল্পপাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অতিরিক্ত উৎক্ষেপণ প্রস্তুতির জন্যে আমাদের সেনাবাহিনী নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।  

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

এর আগে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের মহড়াকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে আসছে। এ হুমকি মোকাবেলায় ওয়াশিংটন ও সিউল তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করেছে।

মিত্র দু’দেশ জানিয়েছে, ‘ফ্রিডম শিল্ড’ নামের এ মহড়া অন্তত ১০ দিন চলবে। উত্তর কোরিয়ার দ্বিগুণ আগ্রাসনের মুখে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলাই তাদের এ মহড়ার লক্ষ্য।

যদিও এ ধরনের সকল মহড়াতেই উত্তর কোরিয়া ক্ষুব্ধ হচ্ছে। তারা একে আক্রমণের পূর্ব প্রস্ততি হিসেবে দেখছে।


একাত্তর/আরবিএস  

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর