রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৬১৭ পিস ইয়াবা, ২৫৫.৯ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৪৪ কেজি ৩২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার (১৫ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ঢাকার আকাশে কালো মেঘের পর বৃষ্টি
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।
একাত্তর/আরএ
