শরীয়তপুরে বজ্রপাতে প্রবাসীসহ তিনজনের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৮:০২ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় বজ্রপাতে সৌদি প্রবাসীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন এবং ভেদরগঞ্জ মহিষার ও ছয়গাও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত মোল্লা ও ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম এবং সৌদি প্রবাসী নাদিম মুন্সি নাজিমপুরের বাসিন্দা।

আহত শিশু কাচারিকান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে সুরা (২)।

জানা গেছে, সিফাত মোল্লা বাড়ির পাশের মাঠে কৃষি কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, আনোয়ারা বেগম মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে নিহত হন। 

অপরদিকে নাজিমপুরে মাছের প্রজেক্টে খাদ্য দিতে গিয়ে সৌদি প্রবাসী নাদিম মুন্সি নামের এক যুবক বজ্রপাতে নিহত হন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার ও ছয়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাঝী মোহাম্মদ আবুল হোসেন বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/এআর

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর