নারায়ণগঞ্জে জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯:২৭ পিএম

নারায়ণগঞ্জ বন্দরে জমি ও বাজার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ফরাজিকান্দার নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, এ সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করে দুইটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। 

গুলিবিদ্ধ মইনুল হক পারভেজ জানান, বন্দর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও কালাগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের সম্পত্তি ও তাদের পৈত্রিক সম্পদ জমি ও বাজার দখলের জন্য সন্ত্রাসী শামীম ওরফে পিজ্জা শামীমের নেতৃত্বে মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে অর্ধশতাধিক সন্ত্রাসী ওই এলাকায় এসে জমি দখলের চেষ্টা করে। এসময় তাদের বাধা দিতে গেলে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে অন্তত ১৫ জনকে আহত করে ঐ সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী সমবেত হয়ে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বৈদ্যুতিক সেচপাম্প চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে এখনও কেউ তানায় কোনো অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর