মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১১:২৪ এএম

মোংলা বন্দর কর্তৃপক্ষের ৫ নম্বর জেটিতে খনন কাজে নিয়োজিত ড্রেজার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই শ্রমিক পশুর নদীতে পড়ে যান। তাদের একজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন আরেকজন।

জানা যায়, এ ঘটনার তিন ঘণ্টা পর ডুবুরিরা নিখোঁজের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত শ্রমিক নাইম দেওয়ান (২৫) মুন্সীগঞ্জের বাসিন্দা। তিনি এজেড ড্রেজিং কোম্পানিতে কর্মরত ছিলেন। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের ৫ নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত সিএসডি বোখারী নামক ড্রেজারের কাটার (মাটি খননের পাখা) পরিষ্কার করার সময় দুই শ্রমিক পশুর নদীতে পড়ে যান। মূলত ড্রেজারের কাটারের ঝুলন্ত ওয়াররোপ ছিঁড়ে গেলে কাটারটি নদীর তলদেশে পড়ে যায়। তখনই কাটারের ময়লা পরিষ্কার করতে থাকা দুই শ্রমিক কাটারের ওয়াররোপের সাথে জড়িয়ে জেটি সংলগ্ন পশুর নদীতে পড়ে যান। তারা নৌকায় করে কাটারটি পরিষ্কারের কাজ করছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর দুইজনের একজন সাঁতরে কূলে উঠতে পারলেও আরেকজন নিখোঁজ হন। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে স্থানীয় ডুবুরি, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে আটটার দিকে কাটারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। 

আরও পড়ুন: মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৭, আহত ৩০

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার (১৯ মার্চ) বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও নৌ-পুলিশ এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর