মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৬:৩৬ পিএম

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হৃদয়রা ছাড়িয়ে গেলো আগেরটাও। ম্যাচে মুশফিকের নবম সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান। একদিনের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এটি।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তামিম ইকবাল আর লিটন দাস শুরুটা করেছিলেন বেশ দেখেশুনে।

১০ ওভারে স্কোর বোর্ডে ৪২ রান জমা করে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ২৩ রানে সাজঘরে ফেরার আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

তামিম আউট হওয়ার পর লিটন কুমার দাস ফিফটি পূর্ণ করার মধ্য দিয়ে ওয়ানডেতে দেশের নবম ক্রিকেটার হিসেবে ২ হাজারি ক্লাবের সদস্য হন।

২৫.৬ ওভারে দলীয় ১৪৩ রানে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ৭১ বলে তিন চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস।

শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩৮ রানের রেকর্ড গড়ে ১৮৩ রানের রেকর্ড জয়ের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছিলেন সাকিব আল হাসান। সোমবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। এদিন তিনি ফেরেন ১৯ বলে দুই চারে ১৭ রানে।

image


সাকিব আউট হওয়ার পর উইকেটে বেশি সময় টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৩২.২ ওভারে দলীয় ১৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন শান্ত। তার আগে ৭৭ বলে তিন চার আর দুই ছক্কায় করেন ৭৩ রান। 

দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের ইনিংস খেলার পর সোমবার ৪৯ রানের ঝড়ো ব্যাটিং করে ফেরেন তাওহিদ। এদিন ৩৪ বলে চার বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে নিজের ইনিংস খেলার পর উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হৃদয়।

হৃদয় আউট হওয়ার পর ৭ বলে ৭ রানে ফেরেন ইয়াসির আলী।

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণ জয়

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে মাত্র ৬০ বলে ১৪টি চার আর ২টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। তার সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড গড়ে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ৩৪৯/৬


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর