মুক্তি পেলেন অপহৃত ফরাসি সাংবাদিক ও মার্কিন ত্রাণকর্মী

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:০০ পিএম

অবশেষে মুক্তি পেলেন আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিদের হাতে অপহৃত এক ফরাসি সাংবাদিক ও এক মার্কিন ত্রাণকর্মী। মুক্তি পাওয়ার পর সোমবার তারা নাইজারের রাজধানী নিয়ামিতে পৌঁছেছেন। এ সাংবাদিক প্রায় দুই বছর এবং ত্রাণ কর্মী ছয় বছর ধরে তাদের হাতে বন্দি ছিলেন। 

ফরাসি ফ্রিল্যান্সার অলিসিভয়ার ডুবোইস এবং আমেরিকান ত্রাণ কর্মী জেফরি উডকে নিয়ে একটি বিমান নাইজারের রাজধানী নিয়ামিতে অবতরণ করে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪৮ বছর বয়সী ডুবোইসকে ২০২১ সালের এপ্রিলে মালি থেকে অপহরণ করা হয়েছিল এবং উডকে ২০১৬ সালের অক্টোবরে নাইজার থেকে নিখোঁজ হয়েছিলেন।

হাসলেও দৃশ্যত আতঙ্কিত কণ্ঠে ডুবোইস বলেন, ‘আমি ক্লান্ত বোধ করলেও ভাল আছি।’ 

বিষয়টির সাথে পরিচিত সূত্র জানায়, মঙ্গলবার ডুসেবাইসের প্যারিসে ফেরার আশা করা হয়েছিল।

তিনি সাংবাদিকদের একটি ছোট দলের সাথে কথা বলাতে গিয়ে বলেন, ‘এখানে থাকা, মুক্ত হওয়া আমার জন্য আশ্চর্যজনক।’

‘আমি এই গুরুত্বপূর্ণ মিশনে নাইজারের দক্ষতার জন্য এবং ফ্রান্সের প্রতি শ্রদ্ধা চাই। সেই সাথে যারা আমাকে আজ এখানে থাকতে সাহায্য করেছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই।’

এ সময় উডকে তার পাশে ছিলেন।

তিনি নাইজেরিয়ান, আমেরিকান এবং ফরাসি সরকারকে ধন্যবাদ জানান।

নিয়ামি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের তাহুয়া অঞ্চলের আবলাকে অবস্থিত তার বাড়ি থেকে বন্দুকের মুখে তাকে অপহরণ করা হয়েছিল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ৪০ হাজার পরিবার

এক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ৬১ বছর বয়সী উডকে নাইজারে ৩২ বছর ধরে একজন ধর্ম প্রচারক এবং মানবিক সহায়তা কর্মী হিসেবে কাজ করেন।

ডুবোইসের সাথে কথা বলার পর দেয়া এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো তার ‘অতি স্বস্তির’ কথা প্রকাশ করে বলেন, এ সাংবাদিক খুব শিগগিরই ফ্রান্সে ফিরে আসবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উডকে মুক্ত করাকে স্বাগত জানিয়ে নাইজার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।


একাত্তর/আরবিএস  

ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
ইসরাইলি হামলায় গাজায় নিহত হয়েছেন আল জাজিরার পাঁচ সাংবাদিক। সাংবাদিক হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
২০২৪ সালে বিশ্বব্যাপী ৫৪ জন সাংবাদিককে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে হত্যা করা হয়েছে। আর তাদের এক তৃতীয়াংশকেই হত্যা করেছে দখলদার ইসরাইল।
গাজা উপত্যকায় কর্মরত আরও দুই ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় ১৬৮ জন সংবাদকর্মী নিহত হলেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর