নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির বাস খাদে, দুইজন নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম

ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে সুপার ভাইজার মেহেদী হাসানসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ ও আহতরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। বাস ছাড়ার পর থেকেই চালক-হেলপার ও সুপারভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা চলছিলো।

কানুদাশকাঠি এলাকায় বাসটি এলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার মেহেদী হাসান ও এক বাস যাত্রী নিহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর