মাক্রোঁ অনড়, ফ্রান্স জুড়ে বিক্ষোভ-ধর্মঘট

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০১:৪৩ পিএম

পেনশনের বয়স বাড়ানোর সিদ্ধান্তে অনড় ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ, ধর্মঘট। জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ফ্রান্সজুড়ে ধর্মঘট পালন করে শ্রমিক ইউনিয়নগুলো। অধিকাংশ বড় বিক্ষোভই শান্তিপূর্ণ ছিলো। কিন্তু প্যারিসসহ বেশ কিছু শহরে প্রতিবাদ শেষ পর্যন্ত সহিংস হয়ে ওঠে।

প্যারিসে পুলিশকে লক্ষ্য করে প্রতিবাদকারীরা পাথর ছোড়ে। পুলিশও লাঠি চালায় এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বোর্ডোতে বিক্ষোভকারীরা সিটি হলের প্রবেশপথে আগুন ধরিয়ে দেয়। তাতে ঐতিহাসিক হেরিটেজ ভবনের কিছুটা ক্ষতি হয়েছে। বেশ কিছু শহরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে, জল কামান ব্যবহার করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, ১৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ১৭৯ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যেও অনেকে আহত হয়েছেন। এক নারীর আঙুল কাটা গেছে।

তিনি বলেন, অতি-বামপন্থিরা এই সহিংসতার পিছনে ছিলো। তারা সরকারকে ফেলতে চাইছে। পুলিশকে মারতে চাইছে। নৈরাজ্যবাদীরা এই বিক্ষোভকে নিয়ন্ত্রণ করছে।

এই নিয়ে ৯ দফায় বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। জানুয়ারি মাস থেকে তারা সপ্তাহান্তে বিক্ষোভ করছেন।

ইউনিয়নের নেতা মার্টিনেজ জানিয়েছেন, প্রেসিডেন্ট মাক্রোঁর সিদ্ধান্তের বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাস্তায় নামছে।

ধর্মঘটের ফলে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচজনের মধ্যে একজন শিক্ষক কাজে যোগ দেননি। বিক্ষোভকারীরা রেল স্টেশন ও বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়।

আরও পড়ুন: জার্মানি গেলে গ্রেপ্তার হবেন পুতিন: রাষ্ট্রদূত

মাক্রোঁ পার্লামেন্টে বলেছেন, পেনশন সংস্কার জরুরি এবং দেশের স্বার্থে তা করা হচ্ছে।

ইউরোপের অনেক দেশেই অবসরের বয়স ৬৫। ওই দেশগুলি আবার অবসরের বয়স আরো বাড়াতে চাইছে। ফ্রান্স এখন অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধেই প্রতিবাদে রাস্তায় নেমেছে কর্মীরা।


একাত্তর/আরএ

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর