আকাশে চন্দ্রবিন্দু, আসলে কী ছিল?

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২:০২ এএম

শুক্রবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় যখন প্রায় সন্ধ্যা ছয়টা তখন আকাশে রমজানের একফালি চাঁদ। কিন্তু তার সঙ্গে আরও অন্য কিছু। তবে সেটা কী তা বুঝে ওঠার আগেই মুগ্ধ মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ। সঙ্গে হতবাকও। আর হবেই না বা কেন! এমন ‘চন্দ্রবিন্দু’র কথা বইপুস্তকে পড়লেও আজ যে সচক্ষে দেখা!

আর নয়নভরে চন্দ্রবিন্দু দেখা মানুষগুলো শুধু দেখেই ক্ষান্ত হননি। সোস্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়েছেন আলোরগতিতে।

এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আসলে চাঁদের নিচে ওই বিন্দুটি কি? তার তাতেই চাউর হয়েছে নানা রূপকথা, উপকথা।

তবে পরে জানা যায়, ওই বিন্দুটি আসলে শুক্র গ্রহ। চাঁদের গা ঘেঁষে থাকায় তা দেখতে চন্দ্রবিন্দুর মতো মনে হচ্ছিলো।

এদিকে শুধু বাংলাদেশের আকাশেই নয়। ওপার বাংলার কলকাতায় স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদের গা ঘেঁষে অবস্থান করছিল গ্রহটি।

অ্যাস্ট্রোনমি বিভাগের বিজ্ঞানীরা জানিয়েছেন,  পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ। তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে। ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে।

আরও পড়ুন: সিরিয়াল কিলার জাভেদ ইকবাল: একশ’ নাবালককে খুনের পরও ফাঁসিতে ঝুলানো যায়নি!

তবে কতদিন পর আবারও এমন দৃশ্য দেখা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজ্ঞানীরা।

তারা এও জানিয়েছেন,নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়।


একাত্তর/এসি

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী সোমবার ভোরে চাঁদের মহাকর্ষীয় বলয়ে প্রবেশ করে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। চাঁদের অন্ধকার পৃষ্ঠ বা ‘ফার সাইড’ অতিক্রম করার সময়...
বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে বিরল ঘটনা। চোখ ধাঁধানো বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর