বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১০:৫২ এএম

বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে বেতাগী সদর ইউনিয়নের বাঁকাপোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা টুটুল খান বলেন, জরুরি কাজে শ্বশুরবাড়ি এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম দলবল নিয়ে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তখন রফিকুল ইসলামের সহযোগী মিরাজ গাজী, মিজান গাজী, রাসেল, সুমন, খাইরুল ইসলাম, সজীব ও নাঈমসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে জখম করে চলে যান।

পরে আহত যুবলীগ নেতা টুটুলের স্বজনরা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক টুটুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিখন জানান, রোগীর দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতের বৃদ্ধাঙুলের ৯০ ভাগ কেটে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে।

আরও পড়ুন: থানচি বাজারে আগুনে পুড়লো ৪০ দোকান

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


একাত্তর/জো 

বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর