চুরির ছুতোয় কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২:২৪ পিএম

কক্সবাজারে সুপারি চুরির অভিযোগ এনে এক কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই কলেজছাত্রের নাম রায়হান। তিনি কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

রায়হানের অভিযোগ, ওই এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ফজল কাদেরের নেতৃত্বে চার/পাঁচ জন তাকে তুলে নেয়। পরে কাদেরের বাড়িতে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে। এসময় তাকে ইলেকট্রিক তার, লোহার রড দিয়ে উপর্যুপরি পেটানো হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, চারটি তাজা উদ্ধার

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেছেন। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর