সৌদি আরবের কোচের দায়িত্ব ছাড়লেন রেনার্ড

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৪:২১ পিএম

সৌদি আরব ফুটবল কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন হার্ভে রেনার্ড। দেশটির ফুটবল ফেডারেশন মঙ্গলবার (২৯ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রেনার্ড।

৫৪ বছর বয়সী ফ্রেঞ্চম্যান রেনার্ডের অধীনে নভেম্বরে বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল গ্রীন ফ্যালকন্সরা।

বলিভিয়ার বিরুদ্ধে মঙ্গলবার (২৮ মার্চ) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলের পরাজয়ের পর রেনার্ড তার বিদায় নিশ্চিত করেন।

টুইটার বার্তায় সৌদি আরবের ফুটবল ফেডারেশনের পক্ষ থকে বলা হয় -রেনার্ডের অনুরোধের প্রেক্ষিতে বোর্ড পরিচালকরা জাতীয় দলের সাথে তার চুক্তি বাতিল করেছে। একইসাথে এই বার্তায় রেনার্ডের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে চমক দেখালো স্কটল্যান্ড

দুইবারের আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী রেনার্ডের জন্য এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে অংশ নেয়া ফ্রান্সের দায়িত্ব গ্রহণ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৩ জুলাই সিডনিতে জ্যামাইকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে ফ্রান্সের সামনে চারটি প্রীতি ম্যাচ রয়েছে।


একাত্তর/আরএ

চলতি মৌসুমের মহাকাব্যিক সৌদি প্রো লিগের শিরোপা জিতে আল নাসর এখন দেশটির ফুটবলের নতুন রাজা। মাঠের এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার তারা হাতেনাতে পেল বিশ্বকাপের জন্য ঘোষিত সৌদি আরবের প্রাথমিক...
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
ব্রাজিল দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির আসা মানেই এক নতুন ট্যাকটিক্যাল বিপ্লবের আভাস। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড মনে করছেন, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং...
চলতি বছরের গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। তিন দশকের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফিরে আসায় আলোচনায় উঠে এসেছে ১৯৯৪ সালের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর