পবিত্র পর্বতে কাপড় খুলে ছবি তোলায় রুশ পর্যটক বিতাড়িত

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৭:২০ পিএম

বালির একটি পবিত্র পর্বতে কাপড় খুলে ছবি তোলায় ইন্দোনেশিয়া থেকে এক রুশ পর্যটককে তাড়িয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। 

বুধবার (২৯ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বালির মাউন্ট আগুং-এ এক ব্যক্তির প্যান্ট খুলে পোজ দেওয়া একটি ছবি গত সপ্তাহে ভাইরাল হয়। 

ইউরি নামে পরিচিত ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন কিন্তু অন্তত ছয় মাসের জন্য তাকে ইন্দোনেশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

বালি সম্প্রতি খারাপ আচরণ করা বিদেশী পর্যটকদের দমন করার প্রচেষ্টা বাড়িয়েছে।

দ্বীপের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট আগুং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। তারা বিশ্বাস করেন এটি দেবতাদের বাড়ি। 

একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, ঐ ব্যক্তির আচরণের জন্য ‘কোনও অজুহাত’ ছিল না।

বালির আইন ও মানবাধিকার অফিসের প্রধান অ্যাঙ্গিয়াত নাপিতুপলু জাকার্তা পোস্টকে বলেন, ‘তিনি নিয়ম লঙ্ঘন করেছেন এবং আমাদের সংস্কৃতির প্রতি কোনও সম্মান দেখাননি।’  

রাশিয়ান ভাষায় ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ইউরি বলেছেন, ‘আমার কর্মকাণ্ডের জন্য কোনও অজুহাত নেই। যা ঘটেছিল তার একমাত্র কারণ হলো আমার ব্যক্তিগত অজ্ঞতা।’

পরে তিনি পর্বতের জন্য একটি বিশেষ পরিচ্ছন্নতা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রায়ই এই ধরনের ঘটনায় স্থানীয়রা এই অনুষ্ঠান করে থাকেন। 

বালিতে রাশিয়ার অনারারি কনসাল জেনারেল বিজয়া বলেন, ওই পর্যটক ‘পাগল’ এবং তাকে নির্বাসিত করা সঠিক কাজ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় অনেকেই তার নির্বাসনকে সমর্থন করেছেন।

আরও পড়ুন: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করলো রাশিয়া

ইন্দোনেশিয়ায় এই ধরনের ঘটনা এই প্রথম নয়। গত বছর মধ্য বালির মাউন্ট বাতুরে নিজের নগ্ন নাচের একটি ভিডিও পোস্ট করার পরে কানাডিয়ান অভিনেতা জেফরি ক্রেইগেনকে ইন্দোনেশিয়া থেকে নির্বাসিত করা হয়েছিল।

মঙ্গলবার একজন শীর্ষ অভিবাসন কর্মকর্তা আইনি সমস্যায় আটকা পড়া বিদেশী নাগরিকদের পরিচালনা করার জন্য ‘নো কম্প্রোমাইজ’ নীতির আহ্বান জানান। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর