নীলফামারীতে পানির ট্যাংক চাপা পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৭:৪৩ পিএম

নীলফামারীতে সড়ক নির্মাণকাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ট্রলি উল্টে ট্রলিতে থাকা পানির ট্যাংক চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু আল আমিন (৪) কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মোকাদ্দেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর থেকে কিশোরগঞ্জ উপজেলার সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। ওই কাজে ট্রাক্টর ট্রলিতে পানির ট্যাংক বহন করে সড়কে পানি ছিটানো হচ্ছিল। সকাল ১১টার দিকে বাবুর বাজারে পানির ট্যাংক বহনকারী ট্রাক্টরের একটি চাকা দেবে গেলে পানির ট্যাংকটি ট্রাক্টর থেকে উল্টে পড়ে। এসময় সেখানে থাকা শিশু আল আমিন ওই পানি ট্যাংকে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার সঙ্গে থাকা মোমিন বাবু (৪) নামে অপর এক শিশু আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পরে ট্রাক্টর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে উপস্থিত লোকজন।

আরও পড়ুন: রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি মাগুরায় গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম জানান, নিহত শিশু আল আমিনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টর চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর