লক্ষ্মীপুরে শিশুপুত্র হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম

লক্ষ্মীপুরে তিন বছরের শিশুপুত্রকে গলাকেটে হত্যার দায়ে মা সাবিনা ইয়াসমিন শিল্পীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামী শিল্পী আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন। 

মামলা সূত্র জানায়, সাবিনা ইয়াসমিন শিল্পীর স্বামী আজিমুর রহমান আজিম সৌদি প্রবাসী। শিল্পী তার শ্বশুর-শাশুড়ির সাথে শিশুপুত্র আয়ানুর রহমান আয়ানকে নিয়ে লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের হারুন খাঁর বাড়িতে ভাড়া থাকতো। তবে স্বামী আজিমের সাথে পারিবারিক বিরোধ ছিল।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মোবাইল ফোনে শিল্পীর সাথে স্বামী আজিমের ঝগড়া হয়। এক পর্যায়ে আজিম শিল্পীকে তালাক দেওয়ার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিল্পী তার ঘুমন্ত শিশুপুত্র আয়ানকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে সে নিজেই ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে

এসময় পাশের ঘরে ছিলেন তার শ্বশুর-শাশুড়ি। শিল্পীর রুম থেকে শব্দ শুনতে পেয়ে তারা এগিয়ে আসেন এবং শিশু আয়ানের রক্তাক্ত মরদেহ খাটে পড়ে থাকতে দেখেন।

পরে তারা স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ উদ্ধার করেন। 

এরপর পুলিশ গিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। একইসাথে শিশুর মা শিল্পীকে আটক করা হয়।

শিশুটির দাদা মো. হুমায়ূন কবির বাদি হয়ে অভিযুক্ত পুত্রবধূ সাবিনা ইয়াসমিন শিল্পীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ২ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দেন। এতে শিল্পীকে হত্যার দায়ের অভিযুক্ত করা হয়। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিল্পীর যাবজ্জীবন সাজা দিয়েছেন।


একাত্তর/এআর


লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর