পদ্মায় দেড় টনের বেশি জাটকাসহ সাত জেলে আটক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৪:৪৭ পিএম

ঢাকার দোহারে পদ্মানদীতে অভিযান পরিচালনা করে এক হাজার ৬০০ কেজি জাটকা ও এক লাখ ৩০ হাজার মিটার জালসহ সাত জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে জাটকা ও জালসহ তাদের আটক করেন।

আটককৃতরা ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন এবং মৈনটঘাটসহ বিভিন্ন মাছের আড়তে মাছ বিক্রি করে থাকেন। 

আরও পড়ুন: আসামির চায়ের কাপের আঘাতে পুলিশের এসআই আহত

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, আটককৃত জাল সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তা‌দের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়।


একাত্তর/জো

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর