উত্তরবঙ্গের প্রথম দিনের ট্রেনের টিকেট পাঁচ মিনিটেই শেষ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১০:৫৯ পিএম

রেলের ঈদযাত্রার টিকেট বিক্রি শুরুর পাঁচ মিনিটেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সব টিকেট শেষ হয়ে গেছে। তবে দুপুরেও মিলেছে পূর্বাঞ্চলের টিকিট।

ঈদের বিক্রিযোগ্য আগাম টিকেট ছিলো ২৫ হাজার ৭৭৮টি। সেখানে প্রথম মিনিটেই অনলাইনে লগইনে ছিলেন ১২ লাখ মানুষ। তবে সার্ভার জটিলতার কোন অভিযোগ পাওয়া যায়নি। 

শুক্রবার থেকে শুরু হবে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকেট, এটা জানাই ছিলো সম্ভাব্য যাত্রীদের। কথা মতো নির্ধারিত সময়েই শুরু হয় রেলপথে ঈদের টিকেট।

কিন্তু আগাম টিকেটকে ঘিরে কমলাপুর স্টেশনে নেই ভোর রাত থেকে লাইনে দাঁড়ানো মানুষের উপচে পড়া ভিড় বা চিরচেনা ভোগান্তি। কারণ এবার শতভাগ টিকিট দেয়া হচ্ছে অনলাইনে।

image


শুক্রবার টিকিট বিক্রি শুরুর প্রথম মিনিটেই প্রায় ২৫ হাজার ৭৭৮টি টিকিট কিনতে রেলওয়ের ওয়েবসাইটে এবং ‘রেল সেবা’ অ্যাপে প্রবেশ করেন ১২ লাখ মানুষ। 

মিনিটে একযোগে আট হাজার টিকিট দিতে সক্ষম এই ওয়েবসাইট থেকে প্রথম পাঁচ মিনিটেই পশ্চিমাঞ্চলের ১২ হাজার ২২৩টি টিকিটের প্রায় সবই শেষ হয়ে যায়। 

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, টিকেট বিক্রি শুরুর মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে উত্তরবঙ্গগামীসহ অধিক চাহিদা রয়েছে, এমন সব রুটের।

সকাল ৮টা ৪৫ মিনিটে রেলসেবা অ্যাপে ঢুকে দেখা যায় চিত্রা এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস, রাজশাহীর পদ্মা এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের প্রায় শতভাগ টিকিট শেষ। 

একই চিত্র দেখা গেছে ঢাকা থেকে রংপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের ক্ষেত্রেও। সচল ছিলো চাহিদা কম থাকা রুটের টিকেট বিক্রি।

তবে মিলেছে চট্টগ্রামের মহানগর ও তূর্ণা এক্সপ্রেসের টিকিট। পাঁচ মিনিট পর জামালপুর ও সিরাজগঞ্জের টিকেট দেখতে গেলে অ্যাপে তৈরি হয় দীর্ঘসূত্রিতা।  

image


টিকেট বিক্রিতে সহায়তার জন্য কমলাপুর রেলস্টেশনে ছিলো হেল্প ডেস্ক। কিন্তু জটিলতায় পড়ে রিক্সাচালক বিল্লাল বা বাসাবাড়িতে কাজ করা আঞ্জুর মত বাটন ফোন ব্যবহারকারীরা। 

স্টেশন ম্যানেজার জানান, কারও অনলাইন নিবন্ধন থাকলে উপায় কেবল স্ট্যান্ডিং টিকেটে বা কমিউটার ট্রেন। প্রতিদিনের টিকেট শেষ হলে প্রকাশ করা হবে যাত্রী তালিকা। 

প্রথম দিনের ট্রেনে আগাম টিকেট বিক্রির প্রথম দিনে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলের বাণিজ্যিক বিভাগের কর্মকর্তারা। 

একই কথা জানিয়েছে, রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডট কম। বলেছেন, শুরু থেকে তাদের সার্ভার যথেষ্ট অ্যাকটিভ ছিলো। কোনও ধরনের অভিযোগ আসেনি।

এদিকে, টিকিট পেয়ে অনেকে সামজিক মাধ্যমে জানিয়েছেন সন্তুষ্টির কথা। আর যারা পাননি তারাও ক্ষোভের কথা জানাতে ভুল করেননি। 

প্রথম দিন বিক্রি হয়েছে ১৭ এপ্রিলের টিকেট। শনিবারের মিলবে ১৮ এপ্রিলের টিকিট। এভাবে  ১১ তারিখে বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকেট।


একাত্তর/এসি

ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর