এবার ম্যাঁক্রোর পছন্দের রেস্তোরাঁয় আগুন দিলো ক্ষুব্ধ ফরাসিরা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৯:৪৮ পিএম

বোরডক্স টাউন হলের পর এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পছন্দের রেস্তোরাঁ আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। 

বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় প্যারিসের ওই রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। খবর: এএফপি।

প্যারিসের মন্টপার্নাসে এলাকার প্রসিদ্ধ রেস্তোরাঁ ‘লা রটোনদে’ লক্ষ্য করে কালো পোশাকধারী একটি দল রেস্তোরাঁটির দিকে আতশবাজি ও পাথর ছুড়ে। এই আতশবাজি থেকেই রেঁস্তোরার কাপড়ের ছাউনিতে আগুন লেগে যায়। 

২০১৭ সালে নির্বাচনের পর এই রেস্তোরাঁতেই জয় উদযাপন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়াও প্রায়ই স্ত্রী অথবা রাজনৈতিক মিত্রদের সঙ্গে তিনি এখানে সময় কাটাতে পছন্দ করেন। আর এ বিষয়টি হয়তো নজরে এসেছিল বিক্ষোভকারীদের। তাই প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝাড়তে রেস্তোরাঁটির ওপর হামলে পড়েন বিক্ষুব্ধরা । 

রেস্তোরাঁর মালিক জেরার্ড টাফানেল বলেন, ‘ম্যাঁক্রো নিপাত যাক’- স্লোগানে সাধাণরত প্রতিবাদ করে থাকেন বিক্ষোভকারীরা। এটা নতুন কিছু না। মাঝেমধ্যেই দুপুরে রেস্তোরাঁয় এসে ‘ম্যাঁক্রো নিপাত যাক’ বলে ওঠে অনেকেই।

চাকরির মেয়াদ ৬২ থেকে ৬৪-এ উন্নীত করতে চাইছে ম্যাক্রোঁ সরকার। এতেই প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। তবে যেকোনো মূল্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন: লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল

গত ২৩ মার্চ ফ্রান্সের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন দেয় বিক্ষোভকারীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিখ্যাত স্থাপনাটির সামনের দিকের প্রবেশদ্বার পুড়ে যায়। 


একাত্তর/এসজে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর