উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা মাতাল যাত্রীর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০১:০৭ পিএম

ভারতীয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে চল্লিশ বছর বয়সী এক মাতাল যাত্রী মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা খোলার জন্য ফ্ল্যাপ ধরে টানাটানি শুরু করেন। 

শুক্রবার সকালের এ ঘটনায় যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানায় ইন্ডিগো। খবর: ইন্ডিয়া টুডে।

ইন্ডিগো জানায়, কানপুর নিবাসী আর প্রতীক (৪০) বিমানের ১৮-এফ সিটে তিনি বসেছিলেন। তিনি একটি ই-কমার্স ফার্মের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ এসেছে। তিনি বিমানের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করছিলেন। বিষয়টি জেনেই ক্রুরা ক্যাপ্টেনকে জানান। এসময় সবার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছিলেন। 

বিমান সংস্থা ইন্ডিগো আরও জানায়, এ অবস্থায় বিমানটি ১০টা ৪৩ মিনিটে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায়। এরপর তাকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। পরে বিমানবন্দরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষায় নিশ্চিত করা হয় তিনি মদ্যপ অবস্থায় বিমানে ছিলেন।

আরও পড়ুন: আবারও ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অবশ্য উড়ন্ত বিমানের ইমার্জেন্সি দরজার ফ্ল্যাপ খুলে দেওয়া হলে সেটা সুরক্ষায় কোনো প্রভাব ফেলে না। কারণ বিমান চালু অবস্থায় সমস্ত দরজা প্রেশার লকড করা থাকে। ফলে ল্যান্ডিং না করা পর্যন্ত ইমার্জেন্সি দরজা খোলা সম্ভব নয়।


একাত্তর/জো

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর