কক্সবাজারে রোহিঙ্গা অস্ত্র কারবারি আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০১:৫৫ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকারী একজনকে আটক করেছে র‍্যাব। 

শুক্রবার বিকেলে সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

জানা গেছে, আটক মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১নং রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা। 

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক চার

অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এসময় র‍্যাবের অভিযানের ব্যাপারে টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি থ্রি কোয়াটার গান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর