মানিকগঞ্জে প্রধান শিক্ষককে কোপালো বহিষ্কৃত ছাত্র

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১০:৩১ এএম

মানিকগঞ্জে বিদ্যালয় থেকে বহিষ্কার করায় প্রধান শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এক বহিষ্কৃত ছাত্র ও তার সহযোগীরা। 

রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বালিরটেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত মিজানুর রহমান সদর উপজেলার বালিরটেক খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। 

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাব উদ্দিন জানান, রোববার দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বালিরটেক বাজারে বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: গরমে অতিষ্ঠ জনজীবন, ৪৩ জেলায় তাপপ্রবাহ

ওই শিক্ষক আরও জানান, রাজু আহমেদ স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতো। এ ব্যাপারে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। গত বছর নবম শ্রেণীতে পড়া অবস্থায় বিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। এরই জের ধরে রাজু প্রধান শিক্ষককে কুপিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, প্রধান শিক্ষককে কোপানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রাজুসহ অপর আসামিদের ধরার চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর