চুরি যাওয়া শিল্পকর্ম ও পুরাকীর্তি ফিরিয়ে আনছে ইরাক

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৪:০২ পিএম

২০ বছর আগে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর ইরাক থেকে হাজার হাজার শিল্পকর্ম লুট হয়ে যায়, পরে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল।

সরকারি হিসাবে প্রায় ১৫ হাজার পুরাকীর্তি চুরি বা ধ্বংস করা হয়েছিল। কয়েক হাজার প্রত্নবস্তু পুনরুদ্ধার করা সম্ভব হলেও, এখনো খোঁজ পাওয়া যায়নি অনেক ঐতিহাসিক শিল্পকর্মের।

রাজধানী বাগদাদের কেন্দ্রে অবস্থিত ইরাক জাতীয় জাদুঘরে প্রবেশ করলে মনে হতে পারে যেন হাজার হাজার বছর আগে ফিরে গেছেন। 

এ জাদুঘরে ২৮টি গ্যালারি ও ভল্টে প্রায় পাঁচ হাজার বছর পুরনো মেসোপোটেমিয় ইতিহাসের সাক্ষ্য বহনকারী বহু গুরুত্বপূর্ণ হস্তনির্মিত নিদর্শন সংরক্ষিত রয়েছে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পরের বছরগুলোতে ইরাক জাতীয় জাদুঘরের মতো বিভিন্ন জাদুঘর থেকে বিপুল প্রত্নসামগ্রী চুরি হয়ে যায়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১৫ হাজার পুরাকীর্তি চুরি বা ধ্বংস করে লুটেরাদের দল।    বিভিন্ন মন্দির, প্রত্নতাত্ত্বিক স্থান ও জাদুঘর থেকে চুরি হয়ে জায়গা নেয় আন্তর্জাতিক বাজারে। 

image


এছাড়া ২০১৪ সালের পর আইএস-এর উত্থানের পর অনেক শিল্পকর্ম ধ্বংস করা হয়েছিল। গত ৩০ মার্চ যুক্তরাষ্ট্র থেকে চুরি যাওয়া ৯টি প্রত্নবস্তু ফেরত আনার ঘোষণা দেয় ইরাকি প্রেসিডেন্সি। 

যার মধ্যে ব্যাবিলনীয়দের সাতটি সীল, হাতির দাঁতের টুকরো এবং মধ্য ব্যাবিলনীয় যুগের একটি মাটির ট্যাবলেট। পুরাকীর্তি ফেরাতে মূল ভূমিকা রাখছে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন বলেন, চুরি হওয়া ১৮ হাজার প্রত্নবস্তু ইরাকে ফেরত আনা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা পেলে চুরি হওয়া সব জিনিস ফেরত আনা সম্ভব হবে।

আরও পড়ুন: নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত বিচারকের মৃত্যু

ইউনেস্কোর বাগদাদ কার্যালয় জানিয়েছে, উদ্ধার করা ৩০ হাজার চিত্রকর্ম ছাড়াও বিশ্বে ছড়িয়ে থাকা ৪০ হাজারেরও বেশি প্রত্নবস্তু পুনরুদ্ধার করতে ইরাকি সরকারের সঙ্গে কাজ করছে তারা।


একাত্তর/এসি

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর