নতুন ১২ দলের নিবন্ধন প্রাথমিকভাবে চূড়ান্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৯:১৫ পিএম

নিবন্ধনের জন্য আবেদন করা ১২টি নতুন রাজনৈতিক দলের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দলগুলো হলো- নাগরিক ঐক্য, সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএলডিপি, বিএনএম, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রাটিক পার্টি।

মঙ্গলবার (১১ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।

তিনি বলেন, নিবন্ধনের নতুন ১২টি রাজনৈতিক দলকে প্রাথমিক বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। এসব দলের বিষয়ে অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ে তদন্তে পাঠানো হয়েছে।

ইসি সচিব বলেন, এসব দলের কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমিটি সক্রিয় রয়েছে কি না এবং থানা পর্যায়ের ২০০ সমর্থনসূচক তালিকা সঠিক কি না, তা যাচাইবাছাই করা হবে ১৫ দিনের মধ্যে। যাদের তথ্য তদন্ত করে সঠিক পাওয়া যাবে তারাই দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য নিবন্ধিত হতে পারবে। মাঠ পর্যায়ে পাওয়া এই ১২টি দলের তথ্য যাচাইবাছাই করে কমিশন সিদ্ধান্ত নেবে। রোডম্যাপ অনুযায়ী জুনের মধ্যে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

ইসি সচিব জানান, নতুন দল নিবন্ধিত হতে ৯৩টি আবেদন জমা পড়েছিল। নানা পর্যায়ে বাছাইয়ে বেশ কিছু আবেদন বাতিল হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে বাদ পড়ে ১৬টি আবেদন, দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত সময়ের তথ্য দিতে না পারা ও ঠিকানা ভুল হওয়ায় বাতিল হয় আরও ৩১টি আবেদন। পরে যাচাইবাছাইয়ে নিবন্ধন শর্তের প্রাথমিক তথ্য পূরণ করতে না পারায় আরও ৩৪টির আবেদন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: সিটি নির্বাচনে ঘোমটা পরে অংশ নেবে বিএনপি: কাদের

নতুন দলের জন্য শর্ত  হলো, দলের কেন্দ্রীয় কমিটিসহ একটি কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় ও অন্তত ১০০টি উপজেলায় বা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে। প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।


একাত্তর/এসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর