সব স্কুল-কলেজে নববর্ষ উদযাপনের নির্দেশ

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৯:০৪ পিএম

সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বুধবার মাউশি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার দেশের সব স্কুল ও কলেজে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৪ এপ্রিল পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে এতো সিজার মানা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

গত ২০ মার্চ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে অন্তঃ:মন্ত্রণালয় সভা কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ইউনেস্কো’র ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে বলা হয়েছে। দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের নিয়ে নববর্ষের সকালে আবশ্যিকভাবে র‌্যালি বের করারও নির্দেশনা দিয়েছে।

 

একাত্তর/এসজে

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গ।
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্শন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...
২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক হতে অধ্যাপক পর্যায়ের সকল কর্মকর্তার ২০২৫ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দাখিলের অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর