বর্ষবরণের প্রস্তুতিতে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা, শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গ। বর্ষবরণের আগে আজ শেষ শুক্রবার হওয়ায় প্রস্তুতির এই আমেজ দেখতে চারুকলা প্রাঙ্গণে ভিড় করেছেন অসংখ্য দর্শনার্থী।

এবারের আয়োজনে বাংলার লোকশিল্পের চিরচেনা রূপ ফুটিয়ে তুলতে পটচিত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২৫ বছর ধরে এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকা পটুয়া নাজির হোসেন জানান, বাংলার আসল রূপ সবুজের বন্দনা এবং লোকজ অবয়বগুলোই এবারের মূল আকর্ষণ। চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা দিন-রাত এক করে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন মোরগ, দোতারা, শান্তির পায়রা এবং হাতি-ঘোড়ার প্রতিকৃতি। বাউলদের প্রতি সংহতি জানাতে দোতারাকে এবার বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে।

বর্ষবরণ ও শোভাযাত্রার রুট প্রসঙ্গে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম জানান, এবার মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে। নিরাপত্তার বিষয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে চারুকলায় আসা দর্শনার্থীরাও আয়োজনের এই মহ মহ কর্মযজ্ঞ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সার্বিক নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ
সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।বুধবার মাউশি সূত্র জানায়, শিক্ষা...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর