বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসিআর জমা শুরু ৯ মার্চ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক হতে অধ্যাপক পর্যায়ের সকল কর্মকর্তার ২০২৫ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দাখিলের অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (২৬ জানুয়ারি) অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বার্ষিক গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ অনুযায়ী প্রতিবছর ৩১ মার্চের মধ্যে প্রতিস্বাক্ষরকারীকে এসিআর-এর নির্ধারিত অংশ পূরণ ও স্বাক্ষর করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হয়। এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন ও যাচাই-বাছাইয়ের লক্ষ্যে অঞ্চলভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ রংপুর অঞ্চলের এসিআর জমার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এরপর ১০ মার্চ চট্টগ্রাম, ১১ মার্চ সিলেট ও কুমিল্লা, ১২ মার্চ রাজশাহী, ১৫ মার্চ খুলনা, ১৬ মার্চ বরিশাল এবং ২৯ মার্চ ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের অনুবেদন জমা দিতে হবে।

এছাড়া ঢাকা অঞ্চলের (মহানগরী ব্যতীত) জন্য ৩০ মার্চ এবং ঢাকা মহানগরীর কর্মকর্তাদের জন্য ৩১ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

অফিস আদেশে আরও জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, টিটি কলেজ, এনসিটিবি, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকল অফিস প্রধানকে বর্ণিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখে মাউশির ‘এসিআর শাখা’য় কর্মকর্তাদের অনুবেদন আবশ্যিকভাবে জমা দিতে হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এই সময়সীমা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

একাত্তর/আরএ
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্শন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...
২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।
‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর