অবৈধ সম্পদ: তারেক-জোবায়দার বিচার শুরুর আদেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ পিএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযুক্ত বিএনপির ভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিচার শুরুর আদেশ দিয়েছেনআদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.আছাদুজ্জামান পলাতক এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুরজন্য ১৬ মে দিন ধার্য করেছেন।

চার মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে পলাতক রয়েছেন।এর মধ্যে একুশে অগাস্টের গ্রেনেড মামলায় যাবজ্জীবন,জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর,অর্থ পাচারের দায়ে সাত বছর এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অপরাধে দুইবছরের সাজাপ্রাপ্ত হয়েছেন তারেক রহমান।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরতারেককে গ্রেফতার করা হয়। সেই সময়ই তার ও জোবায়দার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতসম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়, ঘোষিতআয়ের বাইরেও চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার অবৈধ সম্পদ রয়েছে তারেক ওজোবায়দার। মামলায় আরেক আসামী ছিলেন তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানু।

এই তিনজনের বিরুদ্ধেই ২০০৮ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয়দুদক। উচ্চ আদালতে আবেদন করে মামলা থেকে পার পেয়ে যান ইকবাল মান্দ বানু।

জোবায়দার পক্ষ থেকেও মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদনকরা হয়েছিল। দীর্ঘদিন উচ্চ আদালতে ঝুলে থাকার পর গত বছর প্রধান বিচারপতি হাসানফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চের আদেশের পর নিম্ন আদালতেমামলাটির কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: তারেক-জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

এই মামলায় গত ৫ জানুয়ারি তারেক জোবায়দার স্থাবর-অস্থাবরসম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে ১৯ জানুয়ারি সম্পত্তি বাজেয়াপ্তসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন জ্যেষ্ঠ বিশেষ জজ মো.আছাদুজ্জামান।

এর আগে গত বছরের ১ নভেম্বর এই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।


একাত্তর/আরবি

 

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর