জাপানের প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোমা’ হামলা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১:১৪ এএম

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর ‘স্মোক বোমা’ হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার পর তাকে অক্ষত অবস্থায় সরিয়ে নেয়া হয়েছে। 

শনিবার ওয়াকায়ামা শহরে একটি অনুষ্ঠানে তার ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। 

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তারা একজন ব্যক্তিকে কিছু একটা নিক্ষেপ করতে দেখার পরে ধোঁয়া বের হতে শুরু করে। অন্য একজন বলেছেন যে তারা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তারা একজন ব্যক্তিকে জাপটে ধরে আছেন, যাকে সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।

পুলিশ একজনকে গ্রেপ্তার করার কথা জানালেও এখন পর্যন্ত আর কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে তারা। 

image


জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকের ফুটেজে দেখা গেছে, ভিড়ের মধ্যে লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। আটক ব্যক্তিকে কাজকর্মে বাধা দেয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। 

ফুমিও কিশিদা ওয়াকায়ামায় একটি মৎস্যবন্দর ভ্রমণ করার পরে বক্তৃতা দিতে শুরু করেছিলেন, এমন সময় এ হামলার ঘটনা ঘটে। বস্তুটি ছুঁড়ে মারার পরপরই তিনি নিজেকে রক্ষা করতে ঝুঁকে পড়েন। 

কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মোরিয়ামা বলেছেন, গণতন্ত্রের ভিত্তি গঠনকারী নির্বাচনী প্রচারণার মাঝখানে এমন কিছু ঘটা দুঃখজনক। এটি একটি ক্ষমার অযোগ্য নৃশংসতা।

জাপানে সহিংস আক্রমণ অত্যন্ত বিরল। তবে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গত বছর গুলি করে হত্যা করার পর থেকে রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। 


একাত্তর/এসজে

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর